নিজস্ব প্রতিবেদক, পলাশবাড়ী (গাইবান্ধা): "সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে 'জুলাই জাগরণ' র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবির পলাশবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি শাহাদাত হোসেন পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পলাশবাড়ী পৌর শাখার সভাপতি আজাহারুল ইসলাম।
সভায় বক্তারা 'জুলাই জাগরণ' এর চেতনাকে ধারণ করে সততা ও দক্ষতার মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম বিনির্মাণের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী পৌর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবু রোহানী সহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি জুয়েল হাসান।