
ইছামতি নদী উদ্ধার আন্দোলন এর সভাপতি দৈনিক সিনসার সম্পাদক ও প্রকাশক এস এম মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা জেলা বিএনপি।
ইছামতি নদী উদ্ধার আন্দোলন এর দাবির পক্ষে অংশ গ্রহণ করে বক্তব্য প্রদান করেন,পাবনা সাংবাদিক ফোরামের উপদেষ্টা রোটারিয়ান মোঃ জালাল উদ্দীন, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্র'র বার্তা সম্পাদক আলমগীর কবীর হৃদয়, সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ও নদী গবেষক ড.মনসুর আলম,সিনিয়র সাংবাদিক মোঃ হাসান আলী, পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসমা আক্তার খুকী, উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, প্রচার সম্পাদক মিম ফয়সাল,সাংস্কৃতিক কর্মী নাট্যাভিনেতা মোঃ জহুরুল ইসলাম, দোতলা কৃষির উদ্ভাবক কৃষিবিদ জাফর সাদিক,এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার রিজভী জয়, সাংবাদিক মোঃ আব্দুল মোমিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ,ঠিকাদার বিপুল আহমেদ, সাংবাদিক আর কে আকাশ, তারুণ্যের অগ্রযাত্রায় সভাপতি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, পাঠশালার সাধারণ সম্পাদক ও সাংবাদিক শিশির ইসলাম, সাংবাদিক ও শিক্ষক সাঈদুল ইসলাম প্রমুখ।