
আজ সোমবার (১৭ মার্চ) ড. এম.এ. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের গ্যালারি- ১ ও ২ এ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। উক্ত ইফতার মাহফিলকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি যেনো মিলনমেলায় পরিণত হয়। বর্তমান ব্যাচের প্রায় দুইশত শিক্ষার্থী এবং বিভাগটির শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলটি।