প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:০৮ পি.এম
পাবিপ্রবিতে ইইই বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
উক্ত ইফতার মাহফিলকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ যেনো মিলনমেলায় পরিণত হয়। বর্তমান ব্যাচের শতাধিক শিক্ষার্থী এবং বিভাগটির শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলটি।