
আজ (১৩ অক্টোবর) বাদ জুম'আ মিছিলটি তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী'র সামনে থেকে শুরু হয়ে কয়েক হাজার তৌহীদি জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের ঢাকা মুখী মিছিল হয়।অত:পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এশিয়া পাম্পে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তা'মীরুল কেন্দ্রীয় সংসদ টাকসুর অর্থ সম্পাদক আফিফ হাসান ইয়াকুবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ টাকসুর জিএস আব্দুল্লাহ আল মিনহাজ,বিশিষ্ট আলেমে দ্বীন রেদোয়ান উল্লাহ,তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা নুরুল হক সহ অন্যান্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে টাকসুর জিএস আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, সন্ত্রাসী ইজরায়েল বছরের পর বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এবং মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মাকদিসে হত্যাযজ্ঞ চালাচ্ছে।তিনি জাতিসংঘের প্রতি ধিক্কার জানান এবং ওআইসি সহ মুসলিম প্রধান দেশগুলোকে ফিলিস্তিনের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানান ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে।বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেদোয়ান উল্লাহ বলেন,মাসজিদুল আক্বসা পুরো পৃথিবীর মুসলমানদের প্রাণকেন্দ্র তাই, দল-মত নির্বিশেষে সকলকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান।
সর্বশেষ,তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা নুরুল হক উনার বক্তব্যে ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সমকবেদনা জানান ও ওআইসিসহ বিশ্বের সকল মুসলিমকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে শান্তিপূর্ণ মিছিল ও বিক্ষোভ সমাবেশের সমাপ্তি হয়।