
আজ রবিবার ০৫ নভেম্বর জামালপুর জেলার বকশীগঞ্জ থানা অর্ধ বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে জনাব সুমন কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর মহোদয় দ্বিতীয় বার্ষিক পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল মহোদয় থানায় আসলে জনাব মোঃ সোহেল রানা, অফিসার ইনচার্জ, বকশীগঞ্জ থানা, জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল মহোদয় থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল মহোদয় থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া সীমান্ত এলাকায় নজরদারির মাধ্যমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র- গোলাবারুদ, মাদক উদ্ধার ও চোরাচালান মাধ্যমে আনীত মালামাল উদ্ধার করে মামলা রুজু করে অপরাধীদের আইনের আওতায় এনে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল মহোদয় পরিদর্শন পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।