
এক তরফা নির্বাচনের তফসিল বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে র্বিাচনের দাবীতে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল - সন্ধ্যা হরতালের সমর্থনে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ব্যস্ততম কলোনি বাজার এলাকায় জামায়াতে ইসলামী শহর শাখা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জামায়াত-শিবিরের কয়েক’শ নেতাকর্মী অংশগ্রহন করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।