
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান ওভারব্রিজ এর পূর্বপাশ্বে কে বা কারা আতঙ্ক ছাড়ানোর উদ্দেশ্যে একটি চোরাগুপ্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রাথমিকভাবে জানায়, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার সময় মহাস্থান ওভারব্রিজ এর মাছ বাজার এলাকা থেকে চলমান একটি মোটরসাইকেল যোগে ওভারব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের নিচে এই সাউন্ড ককটেল বিস্ফোরণ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য নির্মিত একটি বিশেষ ধরনের ককটেল চোরাগুপ হামলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বহন করে ঘটনা স্থলে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ককটেল টি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । বিকট শব্দ সম্মিলিত নিশ্চিত করেছেন শিবগঞ্জ অফিসার ইনচার্জ আব্দুর রউফ। এছাড়াও আশেপাশের লোকজনদের মুখে বিকট শব্দে এক গ্রেনেড বিস্ফোরনে সত্যতা পাওয়া গেছে । খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ এস আই হাসান, আশরাফ, সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনা সঙ্গে পৌঁছে ককটেলের আলামত জব্দ করেন।এবং আশেপাশের এলাকার নিবিড় পর্যবেক্ষণ করেন। সাধারণভাবে পুলিশ ধারনা করেছে বগুড়ামুখী কোন মোটরসাইকেল ওভার ব্রিজের উপর দিয়ে যাবার সময় চোরাগুপ্ত ভাবে কে বা কাহারা ককটেলটির বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, মহাস্থন বাজারের ঢাকা রংপুর মহাসড়কের পাশে অবস্থিত মাছ বাজার অতি নিকটে চোরাগুপ্ত ভাবে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশ বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছে। ঘটনার এলাকায় এবং মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে ।তদন্ত করে পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটন করতে তৎপর রয়েছে। এ ব্যাপারে স্থানীয় কিছু লোককে জিজ্ঞাসা করা হয়েছে।