
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের [কাহালু- নন্দীগ্রাম] বিভিন্ন উপজেলায় দিনভর গণসংযোগ করেছেন ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল হোসেন হিরো আলম।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসদ সদস্য প্রার্থীরা বিভিন্ন উপজেলার বাজারে ও গ্রামে গণসংযোগকালে প্রার্থীদের নিরাপত্তা দেয় থানা পুলিশ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম।
অপরদিকে সন্ধ্যায় নন্দীগ্রাম পৌর সদর, উপজেলার থালতা-মাঝগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল হোসেন হিরো আলম। বাংলাদেশ কংগ্রেস জোট মনোনীত আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর গণসংযোগে এলে সেলফি নিতে ভিড় করে যুবক ও তরুণরা। ডাব প্রতীকে ভোট চেয়ে হিরো আলম বলেন, ফাঁকা মাঠে গোল দিতে দিব না। এজন্যই প্রার্থী হয়েছি। গত উপ-নির্বাচনে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেওয়ার পূর্বের সেই জবাব দিতে আপনারা (ভোটার) নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আসুন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না।