
সোমবার (২৮ জুলাই) রাতে হান্নান মাসউদ তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান।
তিনি লেখেন,
"বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম, আমি নাকি দুই-দুইটা বিয়ে করে ফেলেছি! উনি যদি বউ আর শ্বশুর বাড়ির ঠিকানাসহ দিতেন, তাহলে বন্ধুদের নিয়ে বেড়াতে যেতাম শ্বশুরবাড়িতে। এমনিতেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বহু শখ বিয়ের দাওয়াত খাবে।"
তিনি আরও যোগ করেন,
"প্লিজ বনি আমিন ভাই, ওদের শখ পূরণে অন্তত সহযোগিতা করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত এসব ফেতনাবাজদের থেকে বাঁচার উপায় কি!"
হান্নান মাসউদের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে দেখলেও কেউ কেউ গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।