প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ১০:৪৮ এ.এম
বাংলাদেশের উড়ন্ত শুরুর পর হঠাৎ বন্ধ খেলা
নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। ৩১ রান নিয়ে উইকেটে আছেন জাকির হাসান। অপর অপরাজিত ব্যাটার সাদমান ইসলামের সংগ্রহ ৯ রান।
চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে গেছে। রাওয়ালপিন্ডির আকাশে ঘনকালো মেঘ, জ্বালানো হয়েছে স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দিয়েছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা।