
ট্যাকনিক্যাল স্টাফ না থাকার কারণে আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছে না ডিশিসন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
সদ্য সমাপ্ত হওয়া পাকিস্তান সুপার লিগের শেষাংশে ছিলো না ডিআরএস । কারণ মাসের শুরুতে ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গিয়েছিলো বৈশ্বিক এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। তবে এর একসপ্তাহ পর আবার পুণরায় টুর্নামেন্ট চালু হলেও ট্যাকনিক্যাল স্টাফরা ফিরেনি পাকিস্তানে তাইতো শেষাংশে ডিআরএস ছাড়ায় মাঠে গড়িয়েছিলো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। তবে এইবার জানা গেলো আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকছে না ডিশিসন রিভিউ সিস্টেম। বিষয়টি আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এমন অবস্থায় বল ট্র্যাকিং, আলট্রা এজ প্রযুক্তি না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে। সবচেয়ে ভালো খবর পিএসএলের শেষাংশে ডিআরএস না থাকলেও বিতর্কিত কোন ঘটনা ঘটেনি।
উল্লেখ্য শুরুতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও দুই বোর্ডের সম্মতিতে সিরিজের সব ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়ে আসে বাংলাদেশ । পরে আবার পাঁচ ম্যাচের সেই সিরিজ নিয়ে আসা হয় তিন ম্যাচে