
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিকাপের আসর। যেখানে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দ্বি-পাক্ষিক সিরিজর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আফগানিস্তান। অন্যদিকে এশিয়া কাপের সুপার ফোরে উঠছে বাংলাদেশ দল । তবে এশিয়া কাপের ঠিক চারদিন পরই (২রা অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে দ্বিপক্ষীক সিরিজ খেলতে মাঠে নামবে এই দুই দল। যার জন্য ইতিমধ্যে আফগানিস্তান দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ।
এসিবির ঘোষিত দলে জায়গা হয়নি সদ্য এশিয়া কাপ খেলে যাওয়া পেসার ফজল হক ফারুকির সাথে দুই অলরাউন্ডার গুলবদিন নাইব এবং করিম জান্নাতের। তবে দলে নতুন ডাক পেয়েছেন তরুণ পেসার বশির আহমেদ এবং ওয়াফিউল্লাহ তারাখিল অন্যদিকে ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টি দলে নেই আল্লাহ গাজানফার। তাছাড়া এশিয়া কাপের সবাই আছে এসিবির ঘোষিত স্কোয়াডে।
আগামী ২রা অক্টোবর টোয়েন্টি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-আফগান সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮ অক্টোবর থেকে। ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।
আফগানিস্তানের স্কোয়াড
টি-টোয়েন্টি : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ : আল্লাহ গাজানফার ও রহমত শাহ।
ওয়ানডে : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি।
রিজার্ভ : বিলাল সামি ও ফরিদুন দাউদজাই