
বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট সদর উপজেলায় ১৩১টি, ফকিরহাটে ২২০, মোল্লাহাটে ৭০, চিতলমারী ৭৮, মোরেলগঞ্জে ৭৯, শরণখোলায় ৬০, মোংলা ও রামপালে ১০০টি করে ঘর প্রদান করা হবে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহমদ রাশেদুজ্জামান বলেন, সদর উপজেলায় ক শ্রেনির ভূমিহীনদের জন্য ১৩১টি ঘর প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে এই ঘরের চাবি হস্তান্তর করা হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেন আরো জানান, ৪র্থ পর্যায়ের বাগেরহাট জেলায় ৮৩৮টি ঘর প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে এই ঘরের চাবি হস্তান্তর করা হবে। এর আগেও জেলায় ২ হাজার ৮২৫ জন ভূমিহীনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।