
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মঞ্জু, এবং সভাপতিত্ব করেন প্রকৌশলী ইয়াসির আরাফাত আরিফ।
অনুষ্ঠানে দেখা গেছে, আওয়ামী লীগের দুই নেতা মনজুরুল কবির মঞ্জুর সঙ্গে ঘনিষ্ঠভাবে অংশগ্রহণ করেছেন। তাঁরা হলেন: মোঃ মনোয়ার হোসেন, ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ঢাকা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত। মোঃ জালাল উদ্দিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
অনুষ্ঠানে তোলা ছবিতে দেখা যায়, এই দুই নেতা মনজুরুল কবির মঞ্জুর সঙ্গে এক মঞ্চে বসে পুরো সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সামাজিক মাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সঙ্গেও এই দুই নেতাকে একটি পারিবারিক আয়োজনে ঘনিষ্ঠ ভাবে দেখা গেছে, যেখানে তারা এমপির পাশে দাঁড়িয়ে ছিলেন,এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তারা উভয়েই মির্জা আজমের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবেই সর্বমহলে পরিচিত ছিলেন।
স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটি রাজনৈতিক অবস্থানগত অস্পষ্টতার পরিচায়ক বলে মনে করছেন।