
স্মারকলিপিতে বলা হয়, আগামী ১লা নভেম্বর ঢাকার বিভিন্ন কেন্দ্রে ১৮ তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিনটি বিভাগ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, তাদের যাতায়াতের ভোগান্তি কমিয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্তব্যের আওতাধীন। উক্ত পরীক্ষায় পরিবহন সেবা প্রদান সুদূরপ্রসারী প্রভাব রাখবে। তাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা প্রদান করবার আবেদন জানান তারা।
শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন,আগামী পহেলা নভেম্বর ১৮ তম বিসিএস পরীক্ষা, আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় দেড়শ থেকে দুইশো শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আমরা মনে করেছি। পরীক্ষার্থীদের যেন ভোগান্তি না হয় এজন্য আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিশেষ করে পরিবহন প্রশাসক স্যারের মাধ্যমে মাননীয় ভাইস চ্যান্সেলর বরাবর আমরা লিখিতভাবে দাবী জানিয়েছি যেন তিনটি বাস দেওয়া হয়। যদি প্রয়োজনে বেশি লাগে তো আশাবাদী যে বাস ভাড়া নিতে হতে পারে। গত বিসিএস পরীক্ষায় ১৩টি বাস লেগেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছিল সরকারী বাস দিয়েছিল ছয়টি। আর বাকি সাতটি বাস ছিল ভাড়াকৃত। ভাড়াকৃত বাস একটু দুর্বল ছিল। আশা করি আমাদের ভাড়াকৃত বাস প্রয়োজন হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে বাস আছে সরকারী বাস আছে সেটি দিয়েই ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব।
এবিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন,ছাত্রদল-সহ কয়েকটি সংগঠন দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে আমি উপাচার্যকে অবহিত করবো এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।