
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ শিশু একাডেমী ও বরগুনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী আয়োজনের আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ দুপুর ১২:০০ টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার ২০১৯ থেকে ২০২২ এ জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশুদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৬ জন শিশুকে এ শুভেচ্ছা স্মারক প্রদান করেন বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোহা: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও বরগুনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। স্মারকপ্রাপ্ত ছয় জন শিশু হল: তীর্থা রাই স্মিতা, জান্নাতুল ফেরদৌসী ত্বোয়া, দেবশ্রী সাহা গোধূলি, নন্দিনী রায় জ্যোতি, বিক্রম দাস ও ফেনীল শাহ অরিত্রি।
সানবীম স্কুলের পরিচালক অ্যাডভোকেট শফিকুল ইসলাম কে তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা যে আমার কাছে কতটা ভালো লাগে তা বলে বোঝানো যাবে না।"অনুষ্ঠানে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন।
সানবীম বরগুনার অন্যতম একটা শিশু শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিশুরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অংগনেও অসাধারণ অবদান রাখছে এটা আমাদের জন্য গর্বের বিষয়।