
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। তবে তার আগে আগামী ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
আগে জানা গিয়েছিলো অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন । তবে দিনক্ষণের তারিখ সঠিকভাবে জানানো না গেলেও এইবার জানা গেলো বিসিবির নির্বাচনের তারিখ। বোর্ডের সংবিধান ও বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য একজন নির্বাচন কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়। এইবার সেই দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন । তিনি আজ (রোববার) দেশের শীর্ষস্থানীয় দৈনিককে বিসিবি নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ,"আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এর আগে ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে"।
এইদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি নির্বাচনে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন বাকি ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।
অন্যদিকে আসন্ন বিসিবি নির্বাচনে কয়েকটি নতুন মুখ অংশ নিবেন বলে শোনা যাচ্ছে । যার মধ্যে অন্যতম বাংলাদেশের জাতীয় দলের সাবেক ওপেনার ব্যাটার তামিম ইকবাল। এছাড়া বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম ও শোনা যাচ্ছে। তাড়া সভাপতি পদের লড়াইয়ে এই দুই সাবেক ক্রিকেটার আছেন প্রতিদ্বন্দ্বীতার শীর্ষে।