রুশাইদ আহমেদ, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অডিট সেল) মোঃ রেজাউল করিম শাহ্ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
রবিবার (১৬ মার্চ) এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মো. রেজাউল করিম শাহ্ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় রংপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।