
আকাশ দাশ সৈকত
সকালের সূর্য দেখে কখনো দিনের পূর্বাভাস বলে দেওয়া যায় না, কারো সকাল কাটে হতাশায় মধ্যহ্ন যদি হয় রঙিন তবে গোধূলির সন্ধ্যাটা কাটে বেশ ফ্যাকাশে, স্বপ্ন ছুটে আসে, ভাগ্য বিধাতা ও বারবার সুযোগ দেয়, তবে তাকে হাতের মুঠোয় রাখতে জানতে হয়......!
একটা জায়গায় একটা সিংহাসনে কখনো একা রাজত্ব করা যায় না, রাজার ও পরিবর্তন হয় রাজ্যের প্রজাদের ও নতুন রাজ্যসভার প্রয়োজন হয় বটে, যদি পারে তাহলেই তো সফল আর নয়তো অল্প দিনেই শেষ সিংহাসন....ব্রাজিল আর বর্তমান ফুটবলটা যেন তেমনি, ১৯৫০ সালের সেই মারাকানার সেই বিখ্যাত ট্র্যাজেডি এরপর কেটে গেলো কতো বছর, বাবাকে কথা দেওয়া পেলে রেখেছেন নিজের বানী টানা বিশ্বকাপ জিতে ব্রাজিলকে তুললেন অনন্য উচ্চতায়, নতুন রাজত্বে এরপর তো আর পিছনে তাকাতে হয়নি । '৭০ সালের ইতালির বিপক্ষে বিখ্যাত সেই ফাইনাল ম্যাচ দিয়ে ল্যাটিন আমেরিকা ফুটবলের নতুন রূপ দিয়েছিল পেলে-গারিঞ্চরা........!
তবে এরপর আবারো ছন্দপতন কিছুতে যেন কিছু হচ্ছে না ফুটবল অঙ্গনে, যেন নিজেদের আসল ফুটবলটাকে হারিয়ে ধুঁকতে বসেছে দলটা, জিততে জিততে হেরে যাওয়া মাঝ মাঠের রাজত্ব কিংবা গোলপোস্টের আধিপত্য শৈল্পিক ব্রাজিলের হঠাতে এই কেমন পরিবর্তন? সবাই তো ধরে নিয়েছিলো ব্রাজিল হয়তো আর ফিরবে না ব্রাজিল হারিয়ে গেছে! তবে কি সত্যি হারিয়ে গিয়েছিলো সেইদিন? না! শতবর্ষী গাছ মরে যায় ঠিকই তবে শিকড় রেখে যায় আবার জন্মায়! ব্রাজিলও ঠিক ফিরেছিলো, আরো শক্তিশালী হয়ে '৯২ বিশ্বকাপে! টানা তিন বিশ্বকাপের ফাইনাল খেলে ব্রাজিল জানিয়েছিল তারা কোন হারিয়ে যাওয়া দল নয়, দুইটা শিরোপা আর একটা রানার্সআপ হয়ে ঠিকই সমালোচনার জবাব ঠিকই দিয়েছিল ব্রাজিল।
নিজেদের ইতিহাসের সর্বশেষ বিশ্বকাপ জয়ের ব্রাজিল জিতেছে আরো কত ট্রফি তবে সোনালী রঙের ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি দলটার । কেউ কেউ বলে আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপীয়দের মতো তেমন দাপট নেই ল্যাতিনদের শৈল্পিক আর নান্দনিক ফুটবলে খেলতে গিয়ে নিজেদের চেনা ছন্দটা হারিয়ে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা...তাই তো সমর্থকদের মনে বড় প্রশ্ন কেন ব্রাজিল দেশি কোচ ছেড়ে বিদেশীদের নিয়োগ দেয় না? কেন তারা বারবার হোঁচট খাই.....!
তবে দলটার বর্তমান পারফরম্যান্স আপনাকে তো হতাশায় পোঁড়াবে বেশ, যেখানে ওদের চিরপ্রতিদ্বন্দ্বীরা হেসে খেলে জিতে যাচ্ছে একের পর এক ম্যাচ সেখানে ব্রাজিল সুযোগ পেয়েও জয়টা করছে হাতছাড়া, তবে মনে রাখতে হবে ব্রাজিল ফিরবে!নিজেদের চেনা ছন্দে এই আঙ্গিনায়, সব দেশ জন্ম দেয় শিশু আর ব্রাজিল জন্ম দেয় ফুটবলার কথাটা নিশ্চয় ভুল না, পেলে গারিঞ্চাদের থেকে শুরু করে নেইমার-ভেনিসিয়রস নিশ্চিত সমর্থকদের হতাশ করবে না, ব্রাজিল ফিরবে চিরচেনা গলিতে , কারণ ব্রাজিল যেদিন ফুটবল থেকে হারিয়ে যাবে সেইদিন ফুটবলের মরণ হবে!