
চোখের ভাষা কথা বলে।
নীরব দৃষ্টির আড়ালে লুকিয়ে,
মনের কথা রয়ে চলে।
কে বলে বাকস্বাধীনতা নাই?
মন থেকে যে সত্যটা বের হয়,
সে কথা মুখের ভাষার চেয়েও,
হতে পারে অনেক গভীরময়।
মুখের কথা মিথ্যে হতে পারে,
কিন্তু হৃদয়ের ভাষা নয়।
সত্য যেটুকু মন জানে,
তা কি কেউ কাড়তে পারে?
কথা বলার অধিকার সবার,
কিন্তু বোঝার ক্ষমতা ক’জনার?
মনের কথা মুখে বলে কয়জন,
ভয় পায় এই দুনিয়ার?
কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায়,
কিন্তু ভিতরে থাকা সত্যিটা কেড়ে নেওয়ারসা
ধ্য এই মানবজাতির নাই।
আবদুল্লাহ আল শাহিদ খান,গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।