
আবির হোসেন সজল, লালমনিরহাট
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে আওয়ামী পরিবারের নির্বাচিত জনপ্রতিনিধিগন সংবাদ সম্মেলন করেছেন।
২২ নভেম্বর দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী পরিবার থেকে নির্বাচিত লালমনিরহাট জেলা পরিষদের ৯ জন সদস্য, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,পৌর মেয়র রেজাউল করিম স্বপন ও উপজেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
এতে বলা হয় এ্যাডভোকেট মতিয়ার রহমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর-৩ আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের এবং দলকে শক্তিশালী করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারা বাহিকতায় তিনি তিনবারের নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক।সে কারণে এলাকার উন্নয়ন ও দলীয় সার্থে তার বিকল্প নেই।
এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে এ্যাডভোকেট মতিয়ার রহমানকে লালমনিরহাট সদর ৩ আসন থেকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানান তারা।
তারা বলেন,এই আসনটিতে দীর্ঘ দিন এমপি হিসেবে জাতীয় পার্টির এমপি থাকায় কাঙ্খিত উন্নয়ন ও এলাকার মানুষের প্রানের দাবীগুলো পুরন হয়নি।এছাড়াও দলীয় প্রার্থী মনোনয়ন দিতে সিদ্ধান্ত সঠিক না হলে আসনটি হাতছাড়া হতে পারে।একারনে এ্যাড. মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানান তারা।সম্মেলনে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।