রাজশাহী প্রতিনিধিঃ ঢাকা-রাজশাহী মহাসড়কের একপাশ বন্ধ করে কর্মী সমাবেশ করেছেন রাজশাহী মহানগর যুবদল। এতে যানজটের ফলে এলাকাবাসী ভোগান্তির স্বীকার হয়েছেন ।
আজ মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বিনোদপুর বাজারের সামনে কর্মী সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো: মাহফুজুর রাহমান রিটন।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিনোদপুর বাজারের পাশে সমাবেশস্থলটির আয়োজন করা হয়। সমাবেশকে কেন্দ্র করে বাজারের পূর্বপাশের কিছু দোকান বন্ধ রাখা হয়। এছাড়া বাজারের পাশের সড়ক বন্ধ করে মঞ্চ তৈরি করায় যানজট দেখা দিয়েছে। এতে করে স্থানীয়দের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
সমাবেশস্থলে এক পথচারী বলেন, রাস্তা বন্ধ করে সমাবেশ করার যৌক্তিকতা কী?বিনোদপুরে অনেক মাঠ রয়েছে যেখানে নেতারা চাইলেই শান্তিপূর্ণভাবে সেখানে সমাবেশ করতে পারে। রাস্তা বন্ধ করে সমাবেশ করে মানুষকে ভোগান্তিতে ফেলানো কোন রাজনৈতিক দলের কাছ থেকেই কাম্য নয়।