
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত কমিটির সভাপতি মিফতাহুল ইসলাম শাওন বলেন, “আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র ভাইদের, যারা আমাকে এই দায়িত্বের উপযুক্ত মনে করেছেন। আমি বিশ্বাস করি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের মেহেরপুরের শিক্ষার্থীদের নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, এর বাইরে সব ক্ষেত্রেই আমাদের যাস্টিয়ানদের সক্রিয় উপস্থিতি থাকবে।”
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি লিমন, ফিরোজ হোসাইন, মিথুন বিশ্বাস ও আরিফুল ইসলাম ,সহ-সাধারণ সম্পাদক মো. কাবীর ও আনিকা তাবাসসুম আঁখি, সাংগঠনিক সম্পাদক মো. মাহিম পারভেজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসিফ, বিপ্লব, সাইদ ও আব্দুল্লাহ ,প্রচার সম্পাদক রাজিন সালেহ, তামিম ও সুমাইয়া আফরোজ , সাংস্কৃতিক সম্পাদক সোহাগ, উম্মে হানিফা, ফিমা, আকিদুল ও ইসরাত জাহান এবং সদস্য হিসেবে রয়েছেন ফয়সাল মাহমুদ, ইমরান নাজির, আসানুর রহমান, জুবাইয়া ইয়াসমিন, মিথি ও হাবিবা।