যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'জাস্ট ব্লাড ব্যাংক'-র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো: ফরহাদ বুলবুল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. শফি আহমেদ, মুন্সি মেহেরুল্লাহ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুন জিসান।এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে জাস্ট ব্লাড ব্যাংকে দায়িত্বরত শিক্ষার্থীরাসহ বিভিন্ন ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।