
শুক্রবার (১ মার্চ) দুপুরে ভুক্তভোগীর চাচা মোস্তফা জামান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন পাচুড়িয়া গ্রামের রবিউল সরদার (৫০), তার ছেলে মিজু সরদার (২৮) ও নয়ন সরদার (২৩)।
লাবণ্যের বাবা কামরুজ্জামান জানান, গত ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেয়ে বিদায়ী অনুষ্ঠানের জন্য স্কুলে যায়। বিকাল হয়ে গেলেও বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন, বিকাল ৪টার দিকে পাচুড়িয়া গ্রামের রবিউল সরদারের দুই ছেলে মিজু ও নয়ন জোরপূর্বক লাবণ্যকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনার পর থেকে লাবণ্যের পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে এবং দ্রুত মেয়েটিকে উদ্ধারের দাবি জানিয়েছে।