আক্তার মাহমুদ( ঝিকরগাছা):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ৩শত জনের মনোনয়ন চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এর আগে রোববার সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করেন। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত ঘোষণা করেন।
তেমনি এদিকে যশোর ৮৬-(২) আসনে নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও সাবেক এম পি তোফায়েল আহম্মদের জামাতা ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।
দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে উপজেলা ও ইউনিয়নে কয়েকটি স্থানে আনন্দ মিছিল বের করেছেন সমর্থকরেরা।