
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মো: আনিসুজ্জামান সাজু সভাপতি এবং মো: আজমুল হাসান রিদয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী দুই বছর সংগঠনটির নেতৃত্বে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করবে।
২০২৩ সালে প্রতিষ্ঠিত রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রোগীদের জন্য বিনামূল্যে রক্ত সংগ্রহ ও সরবরাহকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসংখ্য মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।
সংগঠনের কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো
সংগঠনটির নেতারা জানান, নতুন কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে। আগামী দিনে রক্তদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও জোর দেওয়া হবে।
রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশনের সভাপতি মো: আনিসুজ্জামান সাজু বলেন, “মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা আরও দ্রুত এবং সুসংগঠিতভাবে সেবা পৌঁছে দেবো।”
সাধারণ সম্পাদক মো: আজমুল হাসান রিদয় বলেন, “যে কোনো জরুরি রক্তের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার।”
মানবিক কাজের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন আগামী দুই বছরে আরও অনেক সেবামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে।