
রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর উদ্যোগে অত্র জোনের জোন কমান্ডার এর নির্দেশনা অনুযায়ী ক্যাপ্টেন মামুনূর রশীদ, এএমসি বরকল জোনের আওতাধীন ৭০ জন গরীব ও দুঃস্থ পাহাড়ী বাঙ্গালীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এছাড়াও জোন কমান্ডারের নির্দেশনা অনুযায়ী ঘনমোড় ও কলাবুনিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার ৩০ জন শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় বরকল ব্যাটালিয়নের জোন কমান্ডার বলেন, দায়িত্বপূর্ণ এলাকার আপামর জনগণের মধ্যে ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' এর ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) নিরলস কাজ করে আসছে এবং এটি একটি মহৎ উদ্যোগ ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জনের প্রতীক হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন। “দূর্গম এলাকার গরিব দুঃস্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে শীতবস্ত্রসহ অন্যান্য অনুদান প্রদানের লক্ষ্যে বরকল জোনের প্রচেষ্টা সর্বদা বজায় থাকবে এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ পরিসরে এধরণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।