
কুড়িগ্রামের রাজারহাটে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগ চাকিরপশার ইউনিয়ন শাখা আয়োজিত বিএনপি-জামাত জোটের সন্ত্রাস-নৈরাজ্য ও দেশ বিরোধী অপ-তৎপরতার প্রতিবাদে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন-কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। সাঁকোয়া উচ্চ বিদ্যালয় মাঠে চাকিরপশার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অন্নদা প্রসাদ মন্ডল শৈলানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিনের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম,রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান,
সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ সাঁজেদুর রহমান মন্ডল চাঁদ,চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল প্রমুখ।
জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ সহযোগি সংগঠনের নেতা-কর্মী শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নেন।