
কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন অপর এক যুবক। শোকের ছায়া নেমে এসেছে উপজেলা জুড়ে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উলিপুর উপজেলার সরদার পাড়ার মনিরুজ্জামান পাভেল (৩১) ও দলদলিয়া ইউনিয়নের হোছেন আলী (৩৪)।আহত মারজান হায়াৎখাঁর বাসিন্দা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,নিহত পাভেলসহ দুই আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিমনগর যাচ্ছিলেন। ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান।চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান হোসেন আলী। আহত অপর যুবক মারজান চিকিৎসাধীন রয়েছে।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন,
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।