
কুড়িগ্রামের রাজারহাটে পাটশাক দিতে গিয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে রাজারহাট থানায় মামলাটি দায়ের হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক বৃদ্ধ পালাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার বিবরণে জানা যায়,গত বুধবার (১১ই অক্টোবর) বিকেলে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের যতিশ চন্দ্রের স্ত্রী নমিতা রানী একই গ্রামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে নিয়ে জমিতে পাটশাক উত্তোলন করতে যায়। পাটশাক উত্তোলন শেষে ওই কিশোরীকে নমিতা রাণী পাটশাকের আটি গুলো তার বাড়িতে দিয়ে আসতে বলেন। পাটশাক নিয়ে নমিতার বাড়ি গেলে সেখানে নমিতার স্বামী যতিশ চন্দ্র রায় (৬৭) কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষক যতিশ চন্দ্র রায়ের বিরুদ্ধে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।