
কুড়িগ্রামের রাজারহাটে ৩০ টি পূজামণ্ডপ এ শতাধিক মোটরসাইকেল ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মতবিনিময় ও পূজা মণ্ডপ এ আর্থিক সহযোগিতা প্রদান করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা এটিএম ফিরোজ মন্ডল। মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এটিএম ফিরোজ মন্ডল বলেন-সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সব থেকে বড় উৎসব দূর্গা পূজা, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে শান্তিপূর্ণ পালিত হচ্ছে দুর্গোৎসব,এই কারনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে ধন্যবাদ জানাচ্ছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাংলায় শান্তিপূর্ণ ভাবে সকল ধর্মে মানুষেরা তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা সকল ধর্মের ভাই বোনদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।