
ফলাফল দেখতে ও বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন: admission.ruet.ac.bd
এর আগে, রুয়েট ভর্তি পরীক্ষা প্রাক্-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। রুয়েট ভর্তি পরিক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী গত ৮ ফেব্রুয়ারি তিন শিফটে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১০ ফেব্রুয়ারি ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৯৩০ জন ভর্তি-ইচ্ছুক চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হয়েছে। রুয়েটের ভর্তি পরীক্ষায় এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, এ বছর রুয়েটে ১ হাজার ২৩৫ আসনের বিপরীতে লড়েছেন ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ১৭ জন শিক্ষার্থী।