
সময়ের সেরা দুই কিংবদন্তি তারকা ক্রিকেটার ভিরাট কোহলি এবং রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপ খেলবেন না বলে মনে করেন সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার ডেভিড গাওয়ার ।
সর্বশেষ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলো রোহিত শর্মা এবং ভিরাট কোহলি। দীর্ঘ সময় পর আবারো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। তবে টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় বলে দেওয়া এই দুই ব্যাটার আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে না বলে জানিয়েছেন সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার ডেভিড গাওয়ার ।
ভারতীয় টিভি শো ক্রিকেট প্রেডিক্টাকে দেওয়া সাক্ষাৎকারে গাওয়ার বলেন, ‘আমি মনে করি না, বিরাট ও রোহিত ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন। ঋশভ পান্ত অবশ্যই খেলবেন, যদিও তিনি আহত হওয়ার ঝুঁকিতে থাকেন। দল ভবিষ্যতের জন্য গিলের মতো তরুণদের ওপর নির্ভর করবে। এটি তার জন্য ভালো সুযোগ, ভারতকে নেতৃত্ব দিয়ে সাফল্যের দিকে নিয়ে যেতে।'
এইদিকে গাওয়ারের সাথে একমত রেখে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাতকারে সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন , এটা অনেকটাই নির্ভর করে আগামী কয়েক বছরে ভারত কত ওয়ানডে ম্যাচ খেলবে তার ওপর। দেখুন,বছরে মাত্র সাত-আটটি ওয়ানডে খেলে বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুত হওয়া সহজ না। বিরাট-রোহিত যদি বিশ্বকাপ স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে ঘরোয়া ক্রিকেটই এর সমাধান হতে পারে।'