আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর এলাকা থেকে ০১ হাজার ০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ০১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকা জামাই ও শাশরীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে বাবুল ওরফে বাবলু (৩২) লালকুঁড়ার সমেছ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৩)
গত রবিবার (২০ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর ইউনিয়নের চর লালকুঁড়া গ্রামস্থ গ্রেপ্তারকৃত আসামি মর্জিনা খাতুন এর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে রৌমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর ইউনিয়নের চর লালকুঁড়া এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ০১ হাজার ০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকা জব্দ তালিকা মূলে উদ্ধারসহ মাদক কারবারি বাবুল মিয়া (৩২) ও তার শাশুরী মর্জিনা খাতুন (৪৩) দ্বয়কে হাতেনাতে গ্রেপ্তার করে রৌমারী থানা পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ( ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোম সকালে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।