
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেএী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি সুস্থতা কামনায় রৌমারী উপজেলা কৃষক দলের আয়োজন আলোচনা সভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৩) সেপ্টম্বার বিকালে ভোলা মোড় শাপলা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, রৌমারী উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল হাশেম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ইসা, রৌমারী সদর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আজাহার আলী, শৌলমারী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, বন্দবেড় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রমিজ উদ্দিন মন্ডল, চরশৌলমারী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবুল হাশেম জোদ্দার, সদর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের
শীর্ষ নেতৃবৃন্দ।