
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে পালিত হল ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়। এর আগে জাতীয় সংগীত এর সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু হোরায়রা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি , উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদত
হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, টিসিসির সভাপতি আব্দুর রশিদ, সমবায় সমতিরি সভাপতি, সমবায় সমিতির সদস্যদেরকে সম্মাননা স্মারক তুলে
দেওয়া হয়েছে।