
কুড়িগ্রাম জেলার রৌমারীতে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান রংপুর বিভাগ, রংপুর মহোদয়ের রৌমারী উপজেলার সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
৩ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এমতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উত্তম কুমার এডিসি র্যাভিনিউ কুড়িগ্রাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী রৌমারী ও পারসোনাল সেক্রেটারি রুহুল আমিন শরিফ।
এর আগে বিভাগীয় কমিশনারকে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। কমিশনারের রুটিন মাফিক মতবিনিময় সভা হলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকৃতপক্ষে একটি নির্বাচনী সভায় রূপ নেয়।
সভায় বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, এনজিও প্রতিনিধি জিইউকে কো-অর্ডিনেটর মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার চেয়ারম্যান বন্দবেড় ইউপি, অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতিসহ প্রমুখ।
সভায় নির্বাচন সামনে রেখে এ সময় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীর জন্য একটি তাৎপর্য ও গুরুত্ববহ। কে কোন দলের সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। এবারের নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে ব্যতিক্রম হবে।
এ চ্যালেঞ্জ মোকাবেলায় সকলে মিলে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে হবে। কেউ যেনো বলতে না পারে ভোটাধিকার থেকে বঞ্চিত। তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রতি শতভাগ নিরপেক্ষ আচরণ প্রদর্শনের নির্দেশ দেন এবং সর্বাত্মক সহযোদিতা কামনা করেন।
সেই সাথে উপস্থিত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের এলাকার উন্নয়নমূলক কথা শোনেন ও সাথে সাথে কিছু সমাধানের চেষ্টা করেন এবং পরবর্তীতে আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় শেষে, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রৌমারী উপজেলা ভুমি অফিস, রৌমারী উপজেলাধীন রৌমারী ইউনিয়ন ভুমি অফিস, বন্দবেড় ইউনিয়ন পরিষদ কার্যালয়, বন্দবেড় ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে চিলমারী বন্দর হয়ে রংপুর নিজ বাস ভবনের উদ্দেশ্যে রওনাদেন কমিশনার।