প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৮:৪৯ পি.এম
রৌমারীতে মানসিক ভারসাম্যহীন শিশুর আত্মহত্যা
আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জুই খাতুন (১০) নামের এক শিশু। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেল ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি তেলিরমোড় গ্রামে জাইদুল ইসলামের মেয়ে। পরিবারেরর সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন জুই খাতুন নিজের পিতার বসতবাড়ির শয়ন ঘরের ধর্নার সাথে কাপড় বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তবে তার মৃত্যুর সঠিক কারণ পরিবারের কেউ বলতে পারেনি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন যে, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, ময়না তদন্ত করার জন্য আগামী কাল সকালে লাশ কুড়িগ্রামে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রির্পোট হলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।