
বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে লালমনিরহাটে ডায়াবেটিকস সমিতি লালমনিরহাটের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল-“কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন”।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এরপর দুপুর ২:০০ টায় শহরের সোনালী পার্কে অবস্থিত ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট ডায়াবেটিস সমিতির এডহক কমিটির সদস্য আমিরুল হায়াত আহমেদুর মুকুল এ-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেরিলা লিডার, সিনিয়র সাংবাদিক ও লালমনিরহাট ডায়াবেটিস সমিতির এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম কানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ডা. অসীম ভট্টাচার্য সুপারিন্টেন্ডেন্ট ডা. সেলিমা ডায়াবেটিস ও জেনারেল হাসপাতাল লালমনিরহাট, ডা. রাতুল শর্মা মেডিকেল অফিসার, ডা. ফাতেমাতুজ্জ জুহুরা মেডিকেল অফিসার, ডা. মৃত্তিকা সরকার বিডি এস (রাজ) ওরাল এন্ড ডেন্টাল সার্জন বিএমডিসি লালমনিরহাট।
বক্তারা ডায়াবেটিস রোগ প্রতিরোধে কর্মস্থলে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুশীলনের আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ডা. সেলিমা ডায়াবেটিস ও জেনারেল হাসপাতালের সকল কর্মচারী ও কর্মকর্তারা।