
লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে ছিলেন, জেলা প্রশাসক লালমনিরহাট এইচ এম রকিব হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন,
পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেত্ববৃন্দরা। সভায় পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও আলো, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এবারের দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট জেলার মোট ৪৬৮টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে-লালমনিরহাট সদর উপজেলায় ১৬২টি,
আদিতমারীতে ১১৪টি,কালীগঞ্জে ৯১টি,
হাতীবান্ধায় ৭২টি,পাটগ্রাম উপজেলায় ২৯টি পূজামণ্ডপ রয়েছে।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি নজরদারির জন্য সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর ও ভিজিল্যান্স টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।