
আগামী দ্বাদশ সংসদ সদস্য নির্বাচনে আগেই স্বতন্ত্র প্রার্থী হলেও অন্যান্য প্রার্থীদের মধ্যে শুধু প্রচার-প্রচারণায় নয় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মমতাজ আলী শান্ত। তিনি কালীগঞ্জ উপজেলা কাকিনা ইউনিয়নের চাপারতলা গ্রামের এক সম্ভ্রান্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
এলাকার সাধারণ মানুষের খোঁজ খবর নেয়াসহ যে কোন সমস্যায় যেমন- সামাজিক, অর্থনেতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক নাম মোঃ মমতাজ আলী শান্ত।
ইতোমধ্যে প্রচার-প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, কর্মী সমাবেশ এবং মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সকলের সাথে মতবিনিময় সভা করে যাচ্ছেন। তার প্রচার-প্রচারণা, গণসংযোগ গুলো হাট-বাজার ও ধর্মীয় অনুষ্ঠানে চোখে পড়ার মতো।
এছাড়াও আগামীতে লালমনিরহাট-২ আসনের মানুষের সুখে-দুঃখে সবসময় মানবিক সেবার মাধ্যমে যেনো পাশে থাকতে পারে সেই সুযোগ করে দেয়ার জন্য সকলের নিকট আহ্বান জানান মমতাজ আলী শান্ত।