
আজ ১৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার আদিতমারী উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গা উৎসব ২০২৩ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও জি.আর চালের ডি.ও এবং ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান আহমেদ। সমাজকল্যাণ মন্ত্রী শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আদিতমারী উপজেলার সকল মন্দিরে তিনি সরকারি অনুদান ও ব্যাক্তিগত নগদ অর্থ বিতরণ করেন। অসহায় মানুষের মাঝে পড়ে জি.আর চাল বিতারণ করেন।
সমাজকল্যাণমন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ বলেন, শারদীয় দুর্গা উৎসবে কোনও প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন। কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। আমি আজকের এই প্রোগ্রামের জন্য ঢাকা থেকে আসছি আগামী ২২ তারিখ সংসদের শেষ অধিবেশন আমার মন্ত্রণালয়ের অনেক আইন পাস করতে হবে। যে কারণে আমি মন্দির পরিদর্শন করতে পারতেছি না। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সরকারি সহায়তা আজ প্রদান করবো এবং সেই সাথে আপনারা জানেন আমি আমার ব্যাক্তিগত ভাবে প্রতিবছর নগদ অর্থ দান করি তাও করবো। আগামী নির্বাচনে বুক উঁচু করে নৌকায় ভোট দিবেন। আপনারা নৌকার বিজয় নিশ্চিত করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন আশা রাখি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার, অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক হোসেন চৌধুরী সহ প্রমুখ।