প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ৫:১৬ পি.এম
“শিক্ষার্থীদের বাধ্যতামূলক হিজাব খুলে বেনী করায় রংপুরের একটি স্কুলের শিক্ষক”
স্টাফ রিপোর্টার
রংপুরের দর্শনা বাছিরুন নেছা স্কুল এন্ড কলেজে পিটি করার সময় বাধ্যতামূলক হিজাব খুলে দুটি বেণী করিয়েছেন শিক্ষক। আজ বৃহস্পতিবার সকালে উক্ত ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে উক্ত স্কুলের অধ্যক্ষ জানান হিজাব পরে কেউ তার স্কুলে পড়তে পারবে না।
এর আগেও এই ব্যাপারে অভিভাবকগন হিজাবের ব্যাপারে অভিযোগ জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।