
সাতক্ষীরার শ্যামনগরে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে হেঁটে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারের বিভিন্ন দোকানপাট ও জনবহুল স্থানে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ নাজমুল হক, পৌর বিএনপি ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর ইসলাম,সাংগঠনিক মহসিন আলম,সার্চ কমিটির সদস্য আবু হানিফ,মামুনুর রশিদ মামুন,আনোয়ার হোসেন,বুড়িগোয়ালিনি বিএনপি নেতা হাজী মোজাম,সার্চ কমিটির সদস্য মাষ্টার তাইজুল ইসলাম ও হাবিবুর রহমান হবি,মুন্সিগঞ্জ সার্চ কমিটির সদস্য আমির হামজা আবু, আবুল কাশেম,মোতালেব হোসেন ও পিন্টু,মুন্সিগঞ্জ ওয়ার্ড সভাপতি সালাউদ্দিন জিকো,সভাপতি রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আদম আলি,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান টুকু ও বাবলুর রহমান সদস্য গোলাম হোসেন মুকুল,সদর/পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ফিরোজ হোসেন বাবলু ও হাবিবুল্লাহ বেলালি,আরিফুল ইসলাম,মুন্সিগঞ্জের সাবেক ছাত্রনেতা অমেদ আলি,যুবদলের যুগ্ম আহবায়ক আঃ রউফ,সিরাজুল,লিটন,আবু ইসা,উজ্জ্বল,মোস্তাফিজ,আমিনুর,বেলাল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম আহবায়ক বেলাল হোসেন,মোস্তাফিজুর রহমান,ছাত্রনেতা উজ্জ্বল, মোস্তাফিজ,ফরিদ,শাকিল,শরিফুল,আরিফুল,নাইম,নয়ন,মোজাহিদ,আরাফাত, মৎস্য জীবিদলের সদর সভাপতি আঃ রহিম,সাধারণ সম্পাদক হযরত আলি সহ শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
ছবিঃ