প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৯:৪২ পি.এম
শ্রমিক মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের : ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিক মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, শক্রর নয়। এটাই ইসলামের নির্দেশনা। শ্রমিক তার ন্যায্য অধিকার না পেলে শিল্প এগিয়ে যাবে না, বরং শ্রমিকরা কাজ না করলে শিল্প পিছিয়ে পড়বে।
তিনি বলেন, ‘শ্রমিকরা বাঁচলে, শিল্প বাঁচবে আর শিল্প বাঁচলে, শ্রমিকেরা বাঁচবে’ এই কথা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে অনুধাবন করতে হবে।’
আজ রাজধানীর পল্টন মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।