
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হিংগারপাড়া গ্রামের রবিউলের বসত বাড়ী সহ দোকনে ভয়াবহ আগুন দূর্ঘটনা ঘটেছে।
১৭ই জুন, ২০২৫ (মঙ্গলবার ) আনুমানিক ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
রবিউল জানান, ভোররাতে ঘুমের মধ্যে হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে পরিবার সহ বাহিরে আসে। পরে খবর পেয়ে ঘটনায় স্থানে গিয়ে স্থানীয় জনগণ সহ সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণের রবিউল ইসলামের বসত বাড়ীর ৩টি ঘর, ১টি দোকান সহ বসতবাড়ির সকল আসবাবপত্র আগুনে সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৬ লহ্ম টাকা ধারনা করা যাচ্ছে৷
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান তাৎক্ষণিকভাবে আগুনে সুত্রপাত জানা যায়নি৷
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর ইয়াকুব ঘটনা স্থলে উপস্থিত হয়ে সঠিক অভিযোগ পেলে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে৷।