
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদুল হক ইমন, থানা আমির সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, ভোটকেন্দ্রের কর্মীরা এবং এলাকার সর্বস্তরের জনগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী দিনে আল্লাহ তায়ালা যদি আমাকে এমপি বানায়, আমি তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং তাদের উন্নত শিক্ষার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নিশ্চিত করব।”ইনশাআল্লাহ
বক্তারা নির্বাচনে অংশগ্রহণ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।