
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশিষ্ট নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা। তিনি তাঁর বক্তব্যে দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ন্যায়ভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদৌস সরকার। তিনি তরুণ সমাজকে আদর্শবান, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক গাইবান্ধা জেলা সভাপতি মোঃ জুবায়ের ইসলাম। তিনি ইসলামী আন্দোলনের ঐতিহ্য, সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
২নং নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ আলামিন ইসলাম।
জনসভাটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন
২নং নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিউল আজম।
বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন নির্বাচনে দেশবাসীকে ইসলামী আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরেন।